প্রিয়তা



প্রিয়তা, কেমন আছো?
কেমন কাটছে তোমার দিন?
তোমার নতুন মানুষটি বুঝি তোমায় বড্ড ভালোবাসে?
যত্ন করে তোমার রাগ ভাঙায়, এটা-ওটা উপহার দেয় প্রতিদিন?
আচ্ছা আমার কথা কি তোমার মনে পড়ে?
না কি নতুন মানুষ পেয়ে আমায় গেছো ভুলে?

জানো তো, আমার মা এখনো ফোন দিয়ে তোমার খোঁজ নেয়।
আমি কান্না চেপে বলি, 'মা, ও ভালো আছে; সুখে আছে।'
মা তখন আমায় জিগ্যেস করে, ' তুই ভালো আছিস তো বাবা?'
আমি একদম চুপ হয়ে যাই; কান্না গিলে বলি, 'যার মা আছে সে কি কখনো খারাপ থাকে?'

আচ্ছা, তোমরা যখন রাত জেগে ফোনে কথা বলো কিংবা মেসেঞ্জারে চ্যাট করো আমার কথা কি একটুও মনে পড়ে না?
কিংবা খুব ঝড়-বৃষ্টির দিনে হঠাৎ ফোন দিয়ে জানতে ইচ্ছে করে না, আমি কেমন আছি?

জানো তো প্রিয়তা, তোমার মুখে আমার নামটা শুনতে খুব ইচ্ছে করে।
এতোদিন পরেও আমার ফোনে কোনো অপরিচিত নাম্বার থেকে কল বা মেসেজ এলে তুমি ভেবে ভুল করি।
আমার কেন জানি মনে হয় তোমার চলে যাওয়াটা নিছক একটা দুঃস্বপ্ন,
ঘুম ভাঙলেই সব কিছু আবার আগের মতোন ঠিক হয়ে যাবে।
কিন্তু কিছুই ঠিক হয় না, হয়তো কখনো হবেও না, তবু আমি আশা নিয়ে বাঁচি।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

👸🏻দুষ্টো বউ👸🏻

নুনু কাটার দিন...