বয়স আটকে যাক

লেখকঃ---love Story 

আমাদের আর বয়স না বাড়ুক কখনো। 
আপনি একটা কৃষ্ণচূড়া ঝড় হয়ে 
চলে আসুন আমার জীবনে। 
আমাকে বলুন-
কিসে আপনার প্রেম পায় ভীষণ। 
আপনার শহরে বৃষ্টি হলে 
আমাকে মনে করুন।
আমাকে ডাকুন আপনার সমস্ত ছেলে মানুষিতে।
আপনি একবার আমার প্রেমে পড়ুন।
আকাশ ভেঙ্গে বৃষ্টি হলে, 
আমি কোথায় আছি ভেবে 
খুব করে অভিমান জমান আপনার ঠোঁটে। 
আপনার গোলাপকলি ঠোঁটে 
আমাকে বুলাতে দিন কবিতার আদর।
আপনার মন খারাপে 
আমি রাজপথে হরতাল দিয়ে দেবো।
ছুটে আসবো যেখানে-যেভাবে আপনি চান।
আপনার চোখে জল এলে,
আমার শার্টের কলারে ঝড়ে পড়ুন ভালোবাসা হয়ে।
শুধু আমাদের আর বয়স না বাড়ুক কখনোই।
আমার বুকের কাছে 
আপনি প্রেমের সিলমোহর হয়ে যান।
আপনি প্রেম চোখে তাকালে,
আমরা হয়ে যাবো
এক সমুদ্র জীবন কিশোর প্রেমিক-প্রেমিকা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

👸🏻দুষ্টো বউ👸🏻

প্রিয়তা

নুনু কাটার দিন...