((তুমি মেয়ে)) লেখক:----Love story



তুমি মেয়ে মানে,
হাজারো অন্যায় দেখে তুমি নির্বাক।
তুমি মেয়ে মানে,
তোমার শৈশবের চঞ্চলতা ভেঙে দেওয়া যাক।

তুমি মেয়ে মানে, 
তোমায় মেনে নিতে হবে।
মানতে হবে
করতে হবে আত্মত্যাগ। 
তুমি মেয়ে মানে 
তোমায় হতে হবে শান্ত। 
তুমি মেয়ে মানে 
রাস্তায় উত্যক্ত হলে বলবে তোমায় "ও সব আগে থেকেই জানতো।"

তুমি মেয়ে মানে 
তোমার বাবার রাজকন্যা । 

পথে ধর্ষিত হলে তোমার বাবা ই
হাজার প্রশ্নের উত্তরে নিজেই সন্দিহান কিভাবে করবে তার মেয়েটা ঘরকন্না? 

তুমি মেয়ে মানে,
তোমার ঐ পোশাকে সর্বনাশ। 

তুমি মেয়ে মানে ;
অন্যের জন্য বাঁচো। 
তুমি মেয়ে মানে ;
পাত্র পক্ষের মনোরঞ্জন করতে
রঙচঙ মেখে সাজো।

আসলে আমরা শিক্ষার লেবাস পড়ি
সামাজিক কুসংস্কার জিতে গেলে এখনো এই আমরাই সাবাস বলি।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

👸🏻দুষ্টো বউ👸🏻

প্রিয়তা

নুনু কাটার দিন...