|| প্রেম ||

love story. ツ

( -💚 = আমি )
( --💙 = ফারিয়া  )

-💚   হ্যালো, কিরে কেমন আছিস ?কি করছিস বল?
--💙   বসে আছি একটা কবিতা পড়েছিলাম।
-💚   ওহ্ ডিস্টার্ব করলাম নাকি?
--💙   আমি কি তা বলেছি ? আর পড়াও হয়ে গেছে তুই কি করছিস?
-💚  একটা গল্প লিখছিলাম।
--💙  ও, শোন না একটা কথা ছিল?
-💚   কি? বল।
--💙  তুই প্রেম করিসনা কেন?
-💚   প্রেম ? হঠাৎ এই প্রশ্ন?
--💙  না তেমন কিছু না। কিন্তুু তোর এত বান্ধবী আর ব্যর্থ-প্রেম গুলোকে ভেবে মনে হল। এবার তো একটা প্রেম করতে পারিস?
-💚  প্রেম ! 
"প্রেমের বাঁধ ভাঙে মনে সর্বক্ষণ, আটকে রাখতে পারিনা তারে, এ জীবনে এখনো পায়নি এমন নারী। যে উজাড় করে নেবে এই প্রেমের সাগর খানি।"
--💙  বাহ্ ছেলে বাহ্ । তোর কেমন মেয়ে চাই বল।
-💚  এটা কোন প্রশ্ন হল? আমাদের এত বছরের সম্পর্ক জানিস তো সব।
--💙  কি বলব তাহলে এই লকডাউনের বাজারে।
-💚   হ্যাঁ সেটাও ঠিক। তবে অতীত গুলো আমার প্রেমে বারবার বাধা দেয়। বারবার মনে করায় ভালোবাসা সবার ভাগ্যে নেই।
--💙   তুস্ এমন হয় না রে, হয়তো তোর প্রেমের ভান্ডার সংরক্ষণের জন্য, অনুভবের জন্য এখনো কোনো নারী আসেনি জীবনে।
-💚  "প্রেমের ভান্ডার" হা! হা! হাসি পেল।
--💙  হ্যাঁ আমি সাহিত্যের ভাষায় বললে তো তোর হাসি পায়। হনুমান।
-💚  রাগ করছিস কেন? লকডাউনের পরের প্ল্যান কি বল? 
--💙   লকডাউন ছাড়তো। বলনা কেমন মেয়ে চাই? খুঁজে দেবো।
-💚   হ্যাঁরে তুই তো খুজবি। তারপর বলবি "আমার বাড়ির সামনে একটা পাগলি আছে‌, বিয়ে করবি?" গাধী কোথাকার।
--💙   না রে একবার শুনিইনা কেমন পছন্দ।
-💚   কবিতা গুলো পড়ে আছে স্তূপাকারে, পড়ার লোক নাই, শোনার লোক নাই। গল্প গুলোও পড়ে আছে একই ভাবে। তাইতো আজ আর উপন্যাস লেখা হয় না। কে পড়ে আমার লেখা? কে শোনে আমার কবিতা? সবাই যেন না পড়ে বলে "ভাই দারুন হয়েছে", তবে কি ভেবে লিখবো গল্প,কবিতা? কে পড়বে উপন্যাস?
--💙   বললাম কেমন মেয়ে চাই? সে একগোছা সাহিত্যের দুঃখ ভান্ডার খুলেদিল।  উফ্ কি যে করি ছেলেটাকে নিয়ে? আর পারিনা।
-💚   এই দেখ, আমিতো অন্তরের কথা বললাম।
--💙   আরে বাবা আমিতো পড়ি তোর লেখা। বললে শুনিতো কবিতা, গল্প। তাহলে এত দুঃখ কেন? আমার জন্য কবিতা, গল্প লেখ।
-💚   হ্যাঁ তোর জন্যই তো লিখি। তুইপড়বি বলেই তো লিখি।
--💙   শোন আজ রবি ঠাকুরের একটা ছোট্ট কবিতা পড়লাম। শুনবি?
-💚   হ্যাঁ শোনা, রবি ঠাকুরের কবিতাতে কেউ না বলে।
--💙   শোন তবে 
 "তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার,
কত রূপ ধরে পরেছ গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।"
-💚   "অনন্ত প্রেম" - রবীন্দ্রনাথ ঠাকুরের; ঠিক বললাম?
--💙   ভাল্লাগেনা, পুরোটা শুনলো না।
-💚    আরে বাবা এই লাইনগুলো আমার মনের কথা, অন্তরের কথা।
--💙   কার প্রতি? আমার প্রতি?
-💚   তোর প্রতি হতে যাবে কেন? ঐ যে বললি প্রেমের ভান্ডার সামলানোর জন্য;
--💙   ও বুঝলাম। তারমানে তোর প্রেমের ভান্ডার সামলাতে পারবো না।
-💚    আমার কথাগুলো তুই একটু ভাব, বুঝতে পারবি।
--💙   আমি কিছু ভাবতে চাইনা, বুঝতেও চাইনা। যা তুই।
-💚   রাগ করছিস কেন,
" আজি সেই চিরদিবসের প্রেম
অবসান লভিয়াছে
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
নিখিলের সুখ, নিখিলের দুখ,
নিখিল প্রাণের প্রীতি,
একটি প্রেমের মাঝারে মিশেছে
সকল প্রেমের স্মৃতি—
সকল কালের সকল কবির গীতি।"
--💙   এত প্রেম? এই প্রেম টা কি লকডাউন পর্যন্ত, নাকি সারাজীবনে রইবে?
-💚   তোর কি মনে হয়, আমি তোকে ছেড়ে চলে যাব?
--💙   হ্যাঁ! পা বাড়াস একবার দেখে নেবো কত হিম্মত।
-💚   ওরে বাবা এমন হুমকি?
--💙  হ্যাঁ, এমনই জানিস ভালো করে।
-💚  সেতো জানি। আমার বেস্টি আবার হবু বউ। হি! হি!
--💙  এত আনন্দ পেতে হবে না সোনা। যেমন হনুমান বলতাম তেমন হনুমানিই‌ বলবো।
-💚  না..... ওটা বলিস না। দেখ আমরা এখন প্রেমিক প্রেমিকা, ঘুরবো রাজ গড়ে.....
--💙  ব্যাস এখানেই থাক। এখন লকডাউন চলছে, ঘোরার কথা বলিস না প্লিজ।
-💚  আচ্ছা বাবা ঠিক আছে। তবে অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছিলাম।
--💙  কী?
-💚  ভালোবাসি তোকে ভীষণ।
--💙   হ্যাঁ, জানি সবটাই। তুইতো ভীতুর ডিম, তাই আমাকেই সব বলতে হল।
-💚   হি! হি! আসলে ভয় তো একটু লাগছিল, যদি বন্ধুত্বটা ভেঙে যায়।
--💙   হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরছি।
-💚   একটা কথা বলব?
--💙  বল।
-💚   আমাকে ছেড়ে যাবিনা তো কখনো?
--💙   ওই যে বললাম প্রেমের ভান্ডার আগলে রাখবো সারা জীবন। রবি ঠাকুরের ভাষায়
" আমরা দুজনে ভাসিয়া এসেছি
যুগল প্রেমের স্রোতে
অনাদিকালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা
কোটি প্রেমিকের মাঝে
বিরহবিধুর নয়নসলিলে,
মিলনমধুর লাজে—
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।"


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

👸🏻দুষ্টো বউ👸🏻

প্রিয়তা

নুনু কাটার দিন...