❣️❣️ কবিতার মৃত্যু। ❣️❣️
লেখকঃ ----Love story
আমার বুকের ভেতরে,
কতশত কবিতার মৃত্যু হয় রোজ,
কেউ কি তা জানে?
না, কেউ তা জানে না।
আমার বুকের পাঁজরে,
কতশত কবিতা তীব্র মরণ যন্ত্রণায়,
আর্তনাদ করে রোজ,
কেউ কি রেখেছে তার খোঁজ?
না, কেউ রাখে না।
আমার কবিতা গুলো তো,
পেতে চেয়েছিল একটু ভালোবাসার বৃষ্টি।
সে বৃষ্টির দু 'এক ফোঁটায় হতে পারত,
একটা দুটো নতুন পঙক্তির সৃষ্টি।
কিন্তু না,ভালোবাসার বদলে আমার কবিতারা পেল শুধুই অবহেলা আর অনাদরের খরা।
তাই আমার কবিতায় আর প্রাণ নেই,
সবই জরাজীর্ণ আর মরা।
আমার কবিতারা ভালোবাসত রাঙা গোলাপ ফুল,
আর এটাই হয়তোবা ছিল তাদের... সবচেয়ে বড় ভুল।
আ.......জ৷ তারা খুন রাঙা দেহ নিয়ে পড়ে আছে, আমারই আহত বক্ষ. পিঞ্জরের মাঝে।
পরিত্যক্ত বেও য়ারিশ লাশের মতো,
কেউ জানে না আমার বুকের ভেতরে কতো,
কবিতার মৃত্যু . হয় রোজ।
কেউ রাখে না সেই মৃত কবিতার মিছিলের খোঁজ।
........................... ....... ...... ... .. .. . ............. . . .. ... . ..... .. . .. .. . . .. . .. ................ ...
মন্তব্যসমূহ