কবিতা

লেখকঃ---Love story 


আরো অনেকগুলো বছর পর,
তখন হয়তো পৃথিবীর কোথাও খুঁজে—
পাওয়া যাবেনা আমার অস্তিত্ব।
তখনো শহরের কেউ কেউ হয়তো ভালবেসে
আমার কবিতা গুলো পড়বে।
বইয়ের প্রতিটি পৃষ্ঠায় খুঁজে পাওয়া যাবে
তোমাকে-আমাকে।
তোমার জন্য আমার প্রেম সত্য,সার্থক।
জীবিত থাকতে তোমাকেই লেখে গেছি
মৃত্যুর পরেও একসাথেই আছি,
প্রতিটি কবিতায়,বইয়ের প্রতিটি পৃষ্ঠায়।
এই যে আমি খুব করে চাই;
তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে,
তোমার কপালে চুমু খেতে,
কিন্তু পারিনা!এসব এখন খুব বেশি পোড়ায়না।
বস্তুত;আমরা তো একসাথেই আছি!
অজস্র গ্রীষ্ম-বর্ষায়,অজস্র কবিতার পাতায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

👸🏻দুষ্টো বউ👸🏻

প্রিয়তা

নুনু কাটার দিন...