((_আমার_স্বপ্ন)) পর্বঃ১
৫ বছর পর জেল থেকে বের হচ্ছি।
এই ৫ বছরে আমার সাথে একটি বারের জন্যও কেও দেখা করতে আসেনি।বাড়িতে আমার মা বাবা বোন সবাই আছে।কিন্তু কেও আসেনি আমার সাথে দেখা করতে।
আমার সবচেয়ে আপনজন জান্নাত ও একটি বারের জন্য দেখা করতে আসেনি।
ভাবলাম যে জেল থেকে বের হয়ে হয়তো কারো দেখা পাবো।কিন্তু না আমার ধারণা ভুল।
আমার বন্ধু বান্ধব আত্বীয় স্বজন এবং কি আমার বাবা মা বোন কেও আমাকে নিতে আসেনি।
সব চেয়ে অবাক করা বিষয় আমি যেই জান্নাতের জন্য ৫ বছর জেল খেটেছি সেই জান্নাত ও আসেনি আমাকে নিয়ে যেতে।
এই ৫ বছরে জান্নাত একটি বারের জন্যও আমার খবর নেয়ার জন্য আসেনি।
জিবনের সবচেয়ে কঠিন বাস্তবতার সামনে আমি দাঁড়িয়ে।
জেল থেকে বের হয়েছি। এখন আমি কোথায় যাবো সেটা ভেবে অস্থির হয়ে যাচ্ছি।
এখন কি জান্নাতের বাড়িতে যাবো নাকি আমার নিজের বাড়িতে যাবো মাথায় কিছুই আসতিছে না।
সব কিছু ভেবে চিন্তে ডিশিসন নিলাম যে আগে আব্বু আম্মুর সাথে দেখা করতে যাবো।
আবার মনে মনে ভাবছি আব্বু আম্মু আমাকে দেখে কি খুশি হবে নাকি ধুর ধুর করে তাড়িয়ে দিবে।
যাই হোক সব ভুলে বাসার উদ্দেশ্যে রওনা হলাম।
সেই চিরো চেনা চিরোপরিচিত বাসাটিতে যেয়ে দেখি বাসায় আমার আব্বু আম্মু বোন কেও নেই।
# তারা কোথায় গেলো???
এখন সে বাসায় যারা থাকে তাদের কাছে জিজ্ঞেস করলাম এখানে আগে যারা থাকতো তারা কোথায়??
------------------ভদ্রলোক উত্তর দিলো ছেলের কারণে তারা শহর ছেড়ে গ্রামে চলে গিয়েছে।তারা যেই কয়দিন এখানে ছিলো প্রতিনিয়ত এখানকার লোকজন তাদেরকে তাদের সন্তানের জন্য অপমান করতো।
সেই অপমান সহ্য করতে না পেরেই তারা এখানে সব কিছু বিক্রি করে তাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছে।
আমি ভদ্রলোক কে আমার পরিচয় না দিয়েই সেখান থেকে চলে যাই।
এখন আর গ্রামের বাড়িতে যাওয়া সম্ভব না তাই সিধান্ত নিলাম এখন জান্নাতের কাছে যাবো।
জান্নাতের সাথে আমার ৫ বছরের সম্পর্ক ছিলো।
জান্নাতের বাড়ির কাছে আসতেই দেখি সেখানে জান্নাতের বাবা মা জান্নাত কেও নেই।
যে ছিলো তাকে জিজ্ঞেস করলাম এখানে আগে যারা ছিলো তারা কোথায় বাড়ির মালিক উত্তর দিলো তাদের মেয়ে শহরের নাম করা ডাক্তার হয়েছে।
-------------তারা এখন আর এ বাড়িতে থাকে না।
তারা বাড়ি পাল্টে নতুন বাড়িতে গিয়ে উঠেছে।তার কাছে জান্নাতরা এখন যেখানে থাকে সে বাড়ির ঠিকানা চাইলাম।কিন্তু কোনো লাভ হলো না কারণ তার কাছে জান্নাতের কোনো ঠিকানা ছিলো না।
শত দুঃখ কষ্টের মাঝের খুশীর খবর হলো এইযে যে কারণে আমার ৫ বছর জেল খাটতে হয়েছে আমার সে উদ্দেশ্যে সফল হয়েছে।
জান্নাত শহরের নাম করা বড় ডাক্তার হয়েছে এটা শুনেই আমি সব কষ্ট ভুলে একটু চাপা হাসি দিলাম।
এখন জান্নাতের কথা বাদ দিয়ে আমি যাদের জন্য জীবনে কোনো কিছুই করতে পারিনি তাদেরকে এক নজর দেখার জন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম।
~~~~~~~~আমাদের গ্রাম চাঁদপুর।
চট্টগ্রাম থেকে চাঁদপুর যাওয়ার জন্য টিকিট কেটে বাসে উঠি।
অবশ্য টিকিটের টাকা সহ আরো কিছু টাকা আমার বন্ধু সরোয়ারের সাথে দেখা করে ওর কাছ থেকে নেই।
বাসে কিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ৫ বছর পর আবার তাদের সাথে দেখা হবে।
তারা আমাকে দেখে কি বলবে কি করবে আমাকে কী তারা মেনে নিবে নাকি ধুর ধুর করে তাড়িয়ে দিবে এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই।রাতের জার্নি তাই অল্পতেই ঘুম চলে এসেছিলো।
ট্রেলার পর্ব তাই ছোট করে দিলাম।আপনাদের উৎসাহ পেলে পুরো গল্পটি লিখবো।
মন্তব্যসমূহ