ভালোবাসা
ভালোবাসা খুব ছোট্ট একটি শব্দ।
কিন্তু এই শব্দটিইই মানবজীবনের বিরাট একটা
অংশ জুড়ে বিরাজ করে।
এই শব্দের স্নিগ্ধ স্পর্শে কেউ খুঁজে
পায় স্বর্গের সুখ।
আবার কারো কাছে নরকের
বেদনা রূপে ফিরে আসে।
কত মানুষের জীবনের পূর্ণতা দিয়েছে
এ ভালোবাসা শব্দটি,তার কোনো হিসেব নেয়।
আবার কতজনের জীবনও যে কেড়ে নিয়েছে,তারও হিসাব মেলা বড্ড দায়।
তবুও মানুষ ভালোবাসে,স্বপ্ন দেখে।
পাওয়া বা না পাওয়ার হিসেবে না,
তারা ভালোবাসে ভালোবাসার অনুভবে।
তারা স্বপ্ন দেখে হাজারো প্রতিকূলতায় কোনো
এক বিশ্বস্ত হাতের আকলে বাঁচবে বলে।
কিন্তু, কিন্তু এ স্বপ্ন গুলো স্বপ্ন হয়েই হারিয়ে
যায় পারিপার্শ্বিক যোগ্যতার অভাবে।
মন্তব্যসমূহ