নীল চুড়ি
পারবে? মাসে একবার কিংবা ৬ মাসে একবার চিঠি
দিয়ে কথা হবে দু'জনের।
টেলিফোন, ফেইসবুক, টুইটার সব কিছু বাদ দিয়ে ঐ
ডাকঘরে তোমার মনের আঙিনায় থাকা কথা গুলো
চিঠি লিখে নীল খামে করে রেখে আসতে পারবে!
তুমি কি বছরের পর বছর আমার দেখা না পেলেও
আমার জন্য ভালোবাসা গুলো জমিয়ে রাখতে পারবে,
ঐ ৯০ দশকের প্রেমিকার মতো!
বছরে একবার সিনেমা দেখাতে নিয়ে গেলে কিংবা এক
মুঠো চুড়ি কিনে দিলে আনন্দে চোখের জল আসবে
তোমার, ঐ ৯০ দশকের প্রেমিকার মতো!
কোনদিন সন্দেহ করবে না আমার ভালোবাসা নিয়ে।
আমার সাথে দেখা করার দিন লাল শাড়ি, নীল চুড়ি
আর লাল বড় একটা টিপ দিয়ে আসতে পারবে তুমি,
ঐ ৯০ দশকের প্রেমিকার মতো!
মা, দাদীদের কাছে গল্প শুনেছি ৯০ দশকের প্রেমিকারা
নাকি নিজের সবটুকু দিয়ে আলগে রাখতো তার
প্রেমিক' কে!
শত ঝড়, শত দুঃখ কষ্টে দু'জন একসাথে থাকতো,
প্রিয়তমা তুমি কি ৯০ দশকের প্রেমিকা হতে পারবে!
চল! সন্দেহ, লোভ এই সব কিছু বাদ দিয়ে,
আধুনিকতার নামে নোংরামি থেকে দূরে থেকে দু'জন
৯০ দশকের প্রেমিক-প্রেমিকা হই!
প্রিয়তমা তুমি হবে কি ৯০ দশকের প্রেমিকা।।
____আবেগের রাজপুত
মন্তব্যসমূহ