বিয়েটাই সব সমাধান






ছেলেটা বাবা - মার কথা শুনে না?
বিয়ে করিয়ে দাও!
ছেলেটা বড্ড রাগী? জেদী?
বিয়ে করিয়ে দাও!
ছেলেটা নেশাগ্রস্ত? মাদকাসক্ত?
বিয়ে করিয়ে দাও!
ছেলেটা জুয়াড়ী?
বিয়ে করিয়ে দাও!
ছেলেটা ঈভ টিজার?
বিয়ে করিয়ে দাও!
ছেলেটা রাত করে বাড়ি ফেরে?
বিয়ে করিয়ে দাও!
ছেলেটা একের পর এক সম্পর্কে গড়ে আর ভাঙে?
বিয়ে করিয়ে দাও!
ছেলেটা বখাটে?
বিয়ে করিয়ে দাও!
ছেলেটা বেকার? ভবঘুরে?
বিয়ে করিয়ে দাও!

মোটকথা,আমাদের সমাজে একদল মানুষ আছে,যারা ছেলেদের সকল প্রকার সমস্যার সমাধান এই বিয়ের মধ্যেই খুঁজে পান।তাদের ধারণা,বিয়ে করিয়ে দিলেই একটা মেয়ে বউ হয়ে এসে কোনো এক জাদুর কাঠির ছোঁয়ায় তাদের ছেলের এ সমস্ত সমস্যার সমাধান করে দিবে!

অথচ তারা একবারও ভেবে দেখেন না যে,যদি তাই হতো;তাহলে এই "বিয়ে" নামক খেলার বলি হতে হতো না আর কোনো মেয়েকে!যদি তাই হতো, তাহলে বিয়ের পর আর কোনো নেশাগ্রস্ত, মাদকাসক্ত,জুয়াড়ী রাত করে বাড়ি ফিরে নিজের খেয়াল খুশিমতো চালাতো না পৈশাচিক নির্যাতন!যদি তাই হতো,তাহলে ঘরে বউ রেখেও আর কোনো ছেলে আসক্ত হতো না পরনারীতে!যদি তাই হতো,বিয়ের পরে আর কোনো ছেলে মাড়াতো না নিষিদ্ধ পল্লীর পথ!

বিয়েটাই একমাত্র সমাধান নয় বলেই, যে ছেলে তার বাবা-মার কথা শুনে না, সেই ছেলে বিয়ে নামক তাবিজ গলায় ঝুলিয়ে বউয়ের কথায় ছেড়ে দিবে সমস্ত বদ- অভ্যাস; এই বিশ্বাসেই বলি হয়ে যায় শত শত মেয়ের জীবন!

অথচ এ সমস্ত বদ-অভ্যাসই এক ধরনের মানসিক অসুস্থতা! আর এইসব মানসিক অসুস্থতার জন্য মানসিক রোগের চিকিৎসা দরকার,বিয়ে নয়।

তাই, মানসিকভাবে অসুস্থ এসব ছেলেদের বাবা-মায়েদের উচিত ছেলেকে মানসিক রোগের চিকিৎসা করানো।বিয়ের নাম করে নিজের ছেলের জীবন সুন্দর করার নামে একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার কারো নেই।

বিয়েটাই সমাধান নয়!
লেখা: Love story ツ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

👸🏻দুষ্টো বউ👸🏻

প্রিয়তা

নুনু কাটার দিন...